প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৬ , ৯:৫০:৫১ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
দেশের চলমান বিদ্যুৎ সাশ্রয় নীতি বাস্তবায়নে পটুয়াখালীর বাউফল উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। এখন থেকে উপজেলার সকল শপিংমল, বিপণিবিতান, দোকানপাট এবং মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) বার্তার মাধ্যমে এই বিশেষ নির্দেশনা জারি করেছেন।
ওই নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে উপজেলার সকল ধরনের শপিংমল, মার্কেট, দোকানসমূহ, বিলবোর্ডের বাতি এবং বর্তমানে চলমান কিংবা অনুষ্ঠিতব্য সকল প্রকার মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৭ ঘটিকার মধ্যে আবশ্যিকভাবে বন্ধ করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নিয়মিত বাজার মনিটরিং এবং তদারকির মাধ্যমে এই আদেশ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।


















Design & Developed by BD IT HOST