বরিশাল

বরিশাল বোর্ডে পাশ ৫৬.৩৮%, জিপিএ ফাইভ ৩১১৪

  প্রতিনিধি ১০ জুলাই ২০২৫ , ৮:২৭:৩৭ প্রিন্ট সংস্করণ

মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বরিশাল বোর্ডে পাশের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টার দিকে বোর্ড এ ফল ঘোষণা করে। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী ফলের পরিসংখ্যান প্রকাশ করেন।
এ বছরের পরীক্ষায় শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। এর মধ্যে পাশ করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।
বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: বরিশাল

বাউফলে আদাবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শত শত মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাউফলে ঢাকা-বাউফল রুটে পরিবহন নৈরাজ্য বন্ধ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি NCP নেতা মুজাহিদুল ইসলাম শাহিনের

মেজর হাফিজ অস্থায়ী রাষ্ট্রপতি হওয়ায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

বরিশালে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ৫

গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটি থেকে ধারালো ব্লেড উদ্ধার, রক্ষা পেল প্রথম শ্রেণির শিক্ষার্থী

বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি: বাউফলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির

Design & Developed by BD IT HOST