প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৬ , ৭:৪৮:২০ প্রিন্ট সংস্করণ
বাউফলে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: বাউফল মাদিনাতুল উলুম ক্যাডেট মাদ্রাসার প্রথম স্থান অর্জন

প্রতিনিধি বাউফল:
পটুয়াখালীর বাউফলে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর বাউফল উপজেলা শাখার আয়োজনে আজ সোমবার (১৯ অক্টোবর, ২০২৬) ঐতিহাসিক উপজেলা পরিষদ জামে মসজিদে এই ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিযোগিতা সম্পন্ন হয়।
দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বাউফল উপজেলার উল্লেখযোগ্য ২০টি হাফিজি মাদ্রাসা থেকে সর্বমোট ২১০ জন কোমলমতি প্রতিভাবান শিক্ষার্থী অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় ছাত্রদের বিভাগে ৬টি এবং ছাত্রীদের বিভাগে ৩টিসহ মোট ৯টি পুরস্কার ছিনিয়ে নিয়ে প্রথম স্থান অর্জনের গৌরব লাভ করে বাউফল পৌরসভা ২ নং ওয়ার্ডের গোলাবাড়ি ব্রিজ সংলগ্ন ‘বাউফল মাদিনাতুল উলুম নূরানী হাফিজী ক্যাডেট মাদ্রাসা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মতিন গাজী।
অনুষ্ঠানটির সার্বিক সংস্থাপন ও চমৎকার আয়োজনের দায়িত্বে ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনিসুর রহমান।
প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরষ্কার হস্তান্তর করা হয়। বক্তারা কুরআনের এই আলোকচ্ছটা সমাজ ও সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার সার্বিক গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ী হাফেজদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।












Design & Developed by BD IT HOST