প্রতিনিধি ১৮ জুন ২০২৪ , ৫:০৮:০৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদন:
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজে চান্স প্রাপ্তদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পুনর্মিলনী অনুষ্ঠিত করা হয়েছে।
আজ (১৮জুন ২০২৪) মঙ্গলবার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন অব নওমালা সেকেন্ডারি স্কুল এর উদ্যোগে বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ক্রেস্ট ও পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নাসিরউদ্দিন সবুজ খান।
প্রধান অতিথি হিসেবে অত্র স্কুলের সভাপতি উইং কমান্ডার(অব:)খ ম মশিউর রহমান লাবলু বক্তব্য বলেন সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের স্কুলের শিক্ষার্থীরা ভর্তিযুদ্ধে সফল হচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তিনি আরও বলেন এধরনের প্রোগ্রাম স্কুলের শিক্ষার্থীদের অনুপ্রানিত করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস, অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ জলিল জুলহাস, সহকারি শিক্ষক মোসাঃ রুখসানা বেগম,মোঃ জসীম উদ্দিন, ডাক্তার রাকিব হোসেন মোল্লা ,ডাক্তার মাইনুল হোসেন, ইন্জিনিয়ার সাকিব আহমেদ, জাহিদ তালুকদার, মোঃ জাফর,মোঃ আনোয়ার হোসেন, মনজুসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ২০২৩-২৪ সেশনে শিক্ষার্থী হাসিবুর রহমান(পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়),তাবাসসুম তানহা(বরিশাল বিশ্ববিদ্যালয়) চান্স পাওয়ায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রধান করা হয়।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করেন ডা: রাকিবুল হাসান মোল্লা , আব্দুর রহমান বিশ্বাস আলভী, নাঈমুর রহমান, মোঃ রাইয়ান, মোঃ সায়েম, হাসিব মুত্তালিব, রুবেল হোসেন,শাওন মাহমুদ,আমিনুল ইসলাম সাগরসহ আরও অনেকে।

দৈনিক একাত্তরের পাতা /স












Design & Developed by BD IT HOST