প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৬ , ৩:৪৪:১৫ প্রিন্ট সংস্করণ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ রাশেদুল হাচান কবির সরদার একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। বর্তমান জটিল ও প্রতিযোগিতাপূর্ণ জীবনে মানসিক শান্তির গুরুত্ব তুলে ধরে তাঁর করা ওই পোস্টটি অনেকেরই নজর কেড়েছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মোঃ রাশেদুল হাচান কবির সরদার লেখেন, মনের শান্তিই আসল শান্তি… ভালোবাসা আর সম্মানের ছোঁয়া থাকলে, ছোট্ট কুঁড়েঘরও হয়ে ওঠে সুখের স্বর্গ।” তিনি বিশ্বাস করেন, শুধু অঢেল অর্থবিত্ত নয়, বরং পারস্পরিক ভালোবাসা আর শ্রদ্ধাবোধই একটি সাধারণ বাসস্থানকে স্বর্গে রূপান্তর করতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, যেখানে হৃদয়ে আন্তরিকতা থাকে, সেখানেই জীবনের প্রকৃত আনন্দ লুকিয়ে থাকে।
তাঁর এই ইতিবাচক ও অনুপ্রেরণামূলক পোস্টটির নিচে অনেকেই মন্তব্য করে সহমত প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা বলছেন, সামাজিক অস্থিরতা ও মানসিক অবসাদের এই যুগে এ ধরনের সহজ ও সুন্দর উপলব্ধি মানুষকে জীবনকে নতুনভাবে ভালোবাসতে সাহায্য করে।


















Design & Developed by BD IT HOST