ঢাকা

শাহ মোঃ মাসুম বিল্লাহকে ঢাকা মহানগর দখিনের যুবদলের যুগ্ম আহ্বায়ক করায় বাউফলে আনন্দ মিছিল

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৪০:২৭ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
ঢাকা মহানগর দখিনের জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটিতে শাহ মোঃ মাসুম বিল্লাহ কে যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে নওমালা নগরের হাট বাজারে এ আনন্দ মিছিলের আয়োজন করে নওমালা ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন নওমালা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান ব্যাটন তালুকদার, সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেন , সহ-সভাপতি শাহিন মৃধা, সহ-সভাপতি আবদুল মান্নান, যুবদল নেতা মোঃ মোহন মৃধা, মোঃ স্বপন সরদার, আলমাস সিকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব মৃধা, সাধারণ সম্পাদক ফায়সাল মুন্সি সহ আরো অনেকে।
এসময় সম্পীতি বক্তব্যে রাখেন নওমালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেন তিনি বলেন শাহা মোঃ মাসুম বিল্লাহ কে ঢাকা দখিনের যুবদলের যুগ্ম আহ্বায়ক করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST