ঢাকা

মাদকমুক্ত সমাজ ও শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ‘সীমান্ত কালচারাল ফাউন্ডেশন’-এর উদ্যোগ

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৬ , ১:৫০:২১ প্রিন্ট সংস্করণ

মাদকমুক্ত সমাজ ও শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ‘সীমান্ত কালচারাল ফাউন্ডেশন’-এর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:
মাদকমুক্ত সমাজ গঠন এবং শিশুদের নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে রাজধানী ঢাকায় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সীমান্ত কালচারাল ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের উদ্যোগে “মাদক মুক্ত সমাজ চাই ও আগামীর শিশু আগামীর ভবিষ্যৎ” শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর কাটাবন মোড়ের সুপার কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে। অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, শিশু-কিশোরদের সুন্দর ভবিষ্যৎ গঠন এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া। উদ্বোধক হিসেবে ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নীলা শেখ। প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য রেজাউল করিম চৌধুরী উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ড. মো. সাফিউর রহমান, দুঃখ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর, শামি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জসিম উদ্দিন ভূঁইয়া মুকু, প্যান প্যাসিফিক ফিলিং স্টেশনের কর্ণধার লাকী আহমেদ, বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালের পরিচালক মো. রহিম উল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শিউলী আক্তার।
আয়োজকরা মনে করছেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করা প্রয়োজন। এ ধরনের আয়োজন মাদকবিরোধী জনসচেতনতা তৈরির পাশাপাশি শিশু-কিশোরদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST