প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৬ , ১১:৫৩:৩০ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত ৯ম পে স্কেল ঘোষণার দাবিতে নতুন করে সরব হয়ে উঠেছেন বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। আগামী রবিবার এ বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার জোর গুঞ্জন ও আশার আলো দেখছেন তারা
এই প্রেক্ষিতে আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় পটুয়াখালীর বাউফল উপজেলার উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন সাবু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেন। মুহূর্তেই তার সেই পোস্টটি সরকারি কর্মচারীদের মাঝে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

দাবি একটাই, পে স্কেল চাই
উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন সাবু তার ফেইসবুক পোস্টে আগামী রবিবার (৫ এপ্রিল) দেশের প্রতিটি জেলা থেকে একযোগে স্মারকলিপি জমা দেওয়ার জন্য সকলের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন:
৯ম পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী মহোদয়ের বৈঠক রবিবার। সবাই ৫ এপ্রিল রবিবার আমাদের স্মারকলিপি প্রতিটি জেলা থেকে জমা দিয়ে নিশ্চিত করুন! দাবি একটাই—পে স্কেল চাই।
দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় থাকা সরকারি কর্মচারীরা এই ডাককে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান, বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান বজায় রাখতে নতুন পে স্কেলের কোনো বিকল্প নেই। রবিবারের সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে তাদের মাঝে আশা ও টানটান উত্তেজনা বিরাজ করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মাঠ পর্যায়ের এই স্মারকলিপি প্রদান কর্মসূচি সরকারের শীর্ষ মহলকে কর্মচারীদের দাবির গভীরতা অনুধাবন করতে সাহায্য করবে। এখন দেখার বিষয়, রবিবারের আলোচনা থেকে সরকারি কর্মচারীদের জন্য কোনো সুখবর আসে কিনা।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||






Design & Developed by BD IT HOST