বরিশাল

টাঙ্গাইলের আদালতে মামলা: বাউফলে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার

  প্রতিনিধি ১৯ মে ২০২৬ , ৬:৪৩:৩৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত একটি ফৌজদারি মামলায় পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক মো. জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। গতকাল (১৮ মে, ২০২৬) তাকে গ্রেফতার করা হয়।
এর আগে টাঙ্গাইলের ৩ নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমলী) থেকে ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারা মোতাবেক তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছিল। যার মামলা নম্বর— সিআর ২৮৯/২৫ (ধনবাড়ী)।
আদালতের নথি সূত্রে জানা যায়, মামলার আসামি মো. জাহিদুল ইসলাম, পিতা- মো. মোজাম্মেল হক। তার স্থায়ী ঠিকানা টাঙ্গাইল/জামালপুর অঞ্চলের (গ্রাম- ছাতারিয়া, থানা- সরিষাবাড়ি) হলেও তিনি বর্তমানে পটুয়াখালীর বাউফল থানার কালাইয়া হাই স্কুল এলাকায় বসবাস করছেন এবং কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষকতা করছেন।
নথি পর্যালোচনায় দেখা যায়, গত ১২ মার্চ টাঙ্গাইল আদালত থেকে ওয়ারেন্টটি ইস্যুর পর আসামি বাউফলে অবস্থান করায় সেটি তামিল করার জন্য টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) দপ্তর থেকে পটুয়াখালী জেলা পুলিশ সুপার বরাবর পাঠানো হয়। পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বাউফল থানা পুলিশ গতকাল আসামির বর্তমান ঠিকানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।।

এ ব্যাপারে বাউফল থানার ওসি সেরাজুল ইসলাম বলেন গ্রেফতারকৃত শিক্ষককের বিরুদ্ধে তার স্ত্রীর করা মামলায় গ্রেফতার করা হয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST