প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৫ , ৯:০৫:৩৯ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (৬ অক্টোবর ২০২৫ ) বগা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ভিজিএফ চাল নিবন্ধিত জেলেদের তুলে দেন প্রধান অতিথি ইউএনও আমিনুল ইসলাম ।
উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা, বগা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও জেলে নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আমিনুল ইসলাম বলেন, ২২ দিনের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার জেলে পরিবারের পাশে থেকে সহায়তা করছে। ইলিশের প্রজনন নিশ্চিত করতে জেলেদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে মা ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে এবং সবাইকে সংরক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।


















Design & Developed by BD IT HOST