প্রতিনিধি ১ নভেম্বর ২০২৫ , ১১:২৩:৩৬ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে শিশুদের খেলাধুলা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনার প্রধান আসামি আল আমিন চৌকিদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে লালমোহন থানা রোডের জমজম হোটেল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব–৮ সিপিসি–১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রাশেদ আহসান এবং ভোলা র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে যৌথ এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয়রা জানায়, গত ২২ অক্টোবর বিকেলে বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য বেল্লাল চৌকিদারের বাড়িতে শিশুদের খেলাধুলা নিয়ে কথা কাটাকাটির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই দিন রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তাঁর অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার্ড করা হয়।












Design & Developed by BD IT HOST