প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৫ , ১০:০০:৫৬ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগকালে সন্ত্রাসীদের কর্তৃক গুলিবিদ্ধ করার সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকালে পটুয়াখালীর বাউফল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, পটুয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে বক্তৃতায় বলেন নির্বাচনি সহিংসতায় জড়িত প্রকৃত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে শাস্তির দাবি জানানো।
বিক্ষোভকারীরা অবিলম্বে সহিংসতা বন্ধ করে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক, সাবেক চেয়ারম্যান তসলিম তালুকদার, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদার,
বাউফল উপজেলা বিএনপির সদস্য সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান সেলিম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন ,উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন, সাবেক এমপির পুত্র রাইয়ান আকাশ তালুকদার, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, মোঃ শাহিন রেজা, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ , এছাড়া পৌর বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


















Design & Developed by BD IT HOST