বরিশাল

বাউফলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে জাতীয় সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ন মতবিনিময়

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ , ৪:২১:১৯ প্রিন্ট সংস্করণ

বাউফলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে জাতীয় সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ন মতবিনিময়

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৮ অক্টোবর) ১২টার দিকে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে (হল রুম) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান, এমপি । বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহম্মেদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল রহমান তালুকদার।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুর রউফ , উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ পারভেজ, উপজেলা শিক্ষা অফিসার আকতার হোসেন,উপজেলা বাস্তবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার জহিরুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, কর্মকর্তাসহ বাউফল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সেবার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে নারী ও শিশুদের অধিকার সুরক্ষা এবং সমাজসেবামূলক সরকারি প্রকল্পসমূহ প্রান্তিক পর্যায়ে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST