বরিশাল

বাউফলে নিন্মচাপের প্রভাবে পানির নিচে ঘরবাড়ি ফসলি জমি

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২৫ , ৭:৪২:০৯ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
টানা বৃষ্টি ও বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় ও নদী-সন্নিহিত নিম্নাঞ্চলগুলোতে হঠাৎ পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এর ফলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে অতি বৃষ্টির ফলে নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে, যার ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক প্রভাব ফেলেছে। এর প্রভাবে বাউফলের তেঁতুলিয়া, কারখানা ও লোহালিয়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে। বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা গেছে, নিচুগ্রামগুলোতে ফসলি জমি, পুকুর, বসতভিটা তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে উপজেলার প্রায় ২৫ গ্রামের মানুষ। ঘরে পানি ওঠায় অনেক পরিবার উঁচু জায়গা ও স্কুলে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।
এছাড়াও উপজেলার তেঁতুলিয়া নদী বেষ্টিত বিভিন্ন ইউনিয়ন অধিকাংশ এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২৫/৩০ টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। জোয়ারের পানিতে প্রায় ৫৬১ হেক্টর জমির আমন বীজতলা তলিয়েধদধ গেছে।
পানিবন্দি মানুষদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসার ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাব আরও এক-দুই দিন থাকতে পারে। এতে আরো কিছু অঞ্চলে প্লাবনের সম্ভাবনা রয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST