সারাদেশ

বাউফল সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর না করার দাবিতে স্থানীয়দের মানববন্ধন

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৫ , ৮:১৪:৫৩ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সোনালী ব্যাংক শাখা পিএলসি হস্তান্তর না করার দাবিতে স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২ নভেম্বর-২০২৫) রবিবার বাউফল উপজেলা গেট সংলগ্ন মেইন সড়কে স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীরা সকাল ১১ টার দিকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবদ ও নববন্ধনে বক্তারা বলেন দীর্ঘ ২৫ বছর যাবত গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে, এই শাখা টি উপজেলা গেটে থাকায় এজি অফিস সহ বিভিন্ন গ্রাহক সেবা পেয়ে থাকে গ্রহকরা।
হঠাৎ রহস্য জনক কারণে শাখা টি নিয়ে যাওয়া হচ্ছে বাউফল হাইস্কুল রোড এলাকায়।
গ্রহকরা সোনালী ব্যাংক এর শাখা টি পূর্বের স্হানে রাখার দাবি জানান ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,পৌরসভার ৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলার হোসেন আলি বাবুল,ঠিকাদার ও গ্রাহক মোঃ মজিবর,গ্রহক মোতাবেক, জাকির হোসেন,বাউফল কলেজের সাবেক হেডকেলার মোঃ সাজাহান,ব্যবসায়িক মোঃ রেজাউল, রুবেল,রিয়াজ,মেহেদী,পংকজ,মোস্তফা,
প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংক পিএলসি বাউফল শাখার ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। সবকিছু হেড অফিসের নির্দেশে করা হচ্ছে। এটি সম্পূর্ণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST