প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৫ , ৬:২৯:১৫ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে রুবেল মৃধা(৩৫) নামের এক যুবক ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার বাবার নাম মৃত বাবুল মৃধা, বাউফলের মদনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তার বাড়ি। রুবেল মৃধা পৌর শহরের কাগুজীপুল এলাকায় একটি মৃৎ শিল্প কারখানায় শ্রমিকের কাজ করতো।
রুবেলের খালাতো ভাই চাঁন মিয়া জানান, রুবেল গত শনিবার(২৩ আগস্ট) কাগুজীপুল বাস স্ট্যান্ড থেকে নিখোঁজ হয়ে যান। ওই দিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তাকে বাস স্ট্যান্ডের একটি দোকানে বসে থাকতে দেখা গেছে। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে যানননি। ওই সময় তার পড়নে ছিল লুঙ্গি আর গায়ে ছিল একটি সাদার মধ্যে কালো ফোটার ফুলশার্ট। আত্বিয়-স্বজনদের বাড়িতে খোঁজ খববর নিয়ে ও তার সন্ধান পাওয়া যায়নি।
বাড়িতে তার বৃদ্ধ মা রুপবান বেগম ও ছোট ভাই সোহেল মৃধা খুবই দুঃচিন্তার মধ্যে আছেন। রুবেল মৃধা মাঝে মাঝে মানুষিক ভাবে অসুস্থ হয়ে পারতো। যদি কোন ব্যক্তি তার সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে তার ভাই সোহেল মৃধার ০১৩৩২৬১৩৯১১ অথবা তার খালাতো ভাই চাঁন মিয়ার ০১৭৩৩৪৪৫৮২৯ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।


















Design & Developed by BD IT HOST