প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ১১:০৮:১৩ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি২০২৬) বিকেলে বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে ড. মাসুদ বাউফলের সার্বিক উন্নয়নের এক মহাপরিকল্পনা তুলে ধরেন।
আদর্শ ও যোগ্যতার ভোট: জনসভায় ড. মাসুদ বলেন, বাউফলবাসী এবার দল-মতের ঊর্ধ্বে উঠে ন্যায় ও ইনসাফ বিজয়ী করবে। মানুষ এবার কারো সমালোচনা বা গীবত শুনে নয়, বরং আদর্শ, সততা এবং প্রার্থীর কাজ দেখে ভোট দিবে। শুধু কথায় চিঁড়া ভিজবে না, কাজ দিয়ে সক্ষমতা প্রমাণ করতে হবে।” তিনি বটকাজল এলাকার রাস্তা সংস্কারের উদাহরণ দিয়ে বলেন, সরকারি সহযোগিতা ছাড়াও ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে জনগণের দুর্ভোগ লাঘবে কাজ শুরু করা হবে।
কৃষি ও স্বাস্থ্যসেবায় বিপ্লব:
কৃষকদের অধিকার রক্ষায় ‘যার জমি তার ফসল’ নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়ে তিনি বলেন, সিন্ডিকেট ভেঙে সরাসরি কৃষকের হাতে ভর্তুকি পৌঁছে দেওয়া হবে। স্বাস্থ্যসেবা নিয়ে তিনি প্রতিশ্রুতি দেন যে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়নের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হবে এবং দরিদ্রদের চিকিৎসার জন্য বিশেষ ‘স্বাস্থ্য ফান্ড’ তৈরি করা হবে।
দুর্নীতি ও অবকাঠামো উন্নয়ন: নির্বাচিত হওয়ার ৯০ দিনের মধ্যে বাউফল থেকে দুর্নীতির মূল উৎপাটন করার ঘোষণা দিয়ে ড. মাসুদ বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত নিরাপদ বাউফল গড়াই আমার শপথ।এছাড়া জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত খাল খনন ও জীর্ণ সড়ক প্রশস্ত করার মহাপরিকল্পনা তুলে ধরেন তিনি।
উপস্থিত নেতৃবৃন্দ:
বিশিষ্ট সমাজসেবক শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের পটুয়াখালী জেলা সহ-সভাপতি মাওলানা আইয়ুব বিন মুসা, এবি পার্টির সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||






Design & Developed by BD IT HOST