প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৫ , ১১:৩৮:৪৭ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে অনুমোদনহীন ট্রলি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কাছিপাড়া বাজারে স্থানীয়রা ওই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অবৈধ ট্রলি চলাচল বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন মো. নাজেম রাড়ী, জোবায়ের হোসেন, এনামুল হক মনন, এসএম কবির হোসেন ও লিটন মৃধা প্রমুখ।
বক্তারা বলেন, এসব অবৈধ ট্রলির কারণে প্রায়ই প্রাণহানীসহ মারাত্মক দুর্ঘটনা ঘটছে এবং সড়কের ক্ষতি হচ্ছে। এসব অবৈধ ট্রলি বন্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।


















Design & Developed by BD IT HOST