বরিশাল

পটুয়াখালীর বাউফলে পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবিরকে স্ব পদে বহাল

  প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৫ , ৭:১৪:৩৩ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী বাউফল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরকে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করে তাকে পুনরায় স্ব পদে বহাল করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকালে সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মজিবর রহমান টোটনের স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে যে অব্যাহতিপ্রদান করা হয়েছিল, আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে তা পুনর্বিবেচনা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেইঅব্যাহতি প্রত্যাহার করে আপনাকে পুনরায় স্ব পদে পূর্ণ বহাল করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকেদলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী এবং গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন দল এপ্রত্যাশা করে।

স্ব পদে বহাল হওয়ার বিষয়টি নিশ্চিত করে হুমায়ুন কবির বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। পটুয়াখালী জেলা বিএনপি থেকে আমাকে একটি প্রজ্ঞাপন পাঠানো হয়েছে, যা ৩০ নভেম্বর স্বাক্ষরিত।
দলের এই সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ।ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

আরও খবর

Sponsered content

আরও খবর: বরিশাল

গৌরনদীতে ভূমি সেবায় দৃশ্যমান পরিবর্তন: এসিল্যান্ড মেহেদী হাসানের উদ্যোগে কমেছে জনভোগান্তি

গৌরনদীতে সংবাদ প্রকাশে ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে মারধর ও নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ

বাউফলে আদাবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শত শত মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাউফলে ঢাকা-বাউফল রুটে পরিবহন নৈরাজ্য বন্ধ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি NCP নেতা মুজাহিদুল ইসলাম শাহিনের

মেজর হাফিজ অস্থায়ী রাষ্ট্রপতি হওয়ায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

Design & Developed by BD IT HOST