প্রতিনিধি ৯ জুলাই ২০২৬ , ৮:৩২:৫১ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
দেশের ভবিষ্যৎ সাঁতার তারকাদের খুঁজে বের করার অন্যতম আসর জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা শুরু হচ্ছে শনিবার। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেবে দেশের ৮০টি দল থেকে আসা প্রায় সাড়ে পাঁচশ’ জুনিয়র সাঁতারু।
এবারের প্রতিযোগিতায় মোট ১০৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০টি সাধারণ সাঁতার ইভেন্ট এবং ছয়টি ডাইভিং ইভেন্ট রয়েছে। প্রতিটি ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন সাঁতারুরা।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাঁচটি বয়সভিত্তিক গ্রুপে। এগুলো হলো—অনূর্ধ্ব-১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ এবং ১৮-২০ বছর বয়সী ছেলে ও মেয়েদের বিভাগ।
এবারও জাতীয় বয়সভিত্তিক এই প্রতিযোগিতা হ্যান্ড টাইমিং পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ইভেন্টের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জজয়ীদের পাশাপাশি নতুন রেকর্ড গড়া সাঁতারুদেরও আর্থিক পুরস্কার দেওয়া হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।
চার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।












Design & Developed by BD IT HOST