খেলাধুলা

মাদকমুক্ত সমাজ গঠনে নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২৬ , ১১:৩৫:০০ প্রিন্ট সংস্করণ

শেরপুরের (নালিতাবাড়ী) প্রতিনিধি:
মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হলো মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেলে নালিতাবাড়ী উপজেলার আব্দুল খালেক মিনি স্টেডিয়াম মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। টানটান উত্তেজনাকর এ খেলায় কলসপাড় ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নয়াবিল ইউনিয়ন একাদশ।

প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর সদর পৌর প্রশাসক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
মাদকমুক্ত শেরপুর বিনির্মাণে জেলা প্রশাসনের এ ধরনের জনসচেতনতামূলক ও অংশগ্রহণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST