সারাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফল পাবলিক মাঠে শহিদুল আলমের দোয়া মাহফিল

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ৪:৪৩:৩২ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার ( ৯ ডিসেম্বর ২০২৫) বাউফল পাবলিক মাঠে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
দুপুর ১২টায় শুরু হওয়া এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের সদ্য মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য (এমপি) শহিদুল আলম তালুকদার। অসুস্থ নেত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ধর্মীয় সভায় বিএনপি নেত্রীর দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবউল্লাহ। মোনাজাতে দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করেও প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রফিক সিকদার, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ জসিমউদদীন , সাবেক জেলা ছাত্রদল সভাপতি গাজী আশফাকুর রহমান ( বিপ্লব), বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাদব রায় , মহিলাদলের সাবেক সভাপতি সালমা আলম লিলি, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিমউদদীন, সাবেক উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাসুদ রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আল আমিন, উপজেলা ছাত্রদল নেতা শাহিন রেজা, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদসহ এছাড়াও উপজেলা, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়ায় শামিল হন।

অনুষ্ঠান সঞ্জনায় ছিলেন বজলুল হক খোকন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST