প্রতিনিধি ৩ আগস্ট ২০২৬ , ১২:৫৭:৫৮ প্রিন্ট সংস্করণ
বাউফলে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত: সভাপতি মুফতি আবু তাহের, সাধারণ সম্পাদক আনিচুর রহমান

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা মুফতি আবু তাহের এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা আনিচুর রহমান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ আমির হোসেন।
রবিবার (৩ আগস্ট ২০২৬) বেলা ১০টার দিকে বাউফলের দারুল উলুম হাফিজি কওমিয়া মাদ্রাসায় আয়োজিত এক বিশেষ সম্মেলনে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাউফল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন।
সংগঠনের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মতিন এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাউফল শাখার উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা আইউব বিন মুসা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র কুরআনুল কারীম শিক্ষা বিস্তার, হিফজখানার মান উন্নয়ন এবং কুরআনের হাফেজদের নৈতিক চরিত্র গঠনে নবগঠিত কমিটিকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। পরে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।


















Design & Developed by BD IT HOST