প্রতিনিধি ২৮ মার্চ ২০২৬ , ২:৫২:৪৩ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার ৩নং ধূলিয়া ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বার্ষিক কীর্তন অনুষ্ঠান অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে এক অনন্য রূপ দান করেন ৩নং ধূলিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মানিকলাল সহ আরো অনেকে।
অনুষ্ঠানস্থলে প্যানেল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম পৌঁছালে আয়োজক কমিটি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
বক্তব্য প্রদানকালে প্যানেল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম বলেন:
৩নং ধূলিয়া ইউনিয়ন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য জনপদ। প্যানেল চেয়ারম্যান হিসেবে আমার প্রধান লক্ষ্য হলো প্রতিটি ধর্মের মানুষ যেন তাদের ধর্মীয় উৎসবগুলো পরম আনন্দ ও পূর্ণ নিরাপত্তায় পালন করতে পারে। আপনাদের যেকোনো সুখ-দুঃখে আমি এবং ইউনিয়ন পরিষদ সবসময় পাশে আছি।
বিশেষ আমন্ত্রিত অতিথি মানিকলাল তাঁর বক্তব্যে প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলামের প্রশংসা করে বলেন, একজন তরুণ ও শিক্ষিত জনপ্রতিনিধি হিসেবে জহিরুল ইসলাম এলাকার সম্প্রীতি রক্ষায় যে ভূমিকা রাখছেন তা সত্যি প্রশংসনীয়।
পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা এবং প্যানেল চেয়ারম্যানের উপস্থিতিতে সমবেত সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


















Design & Developed by BD IT HOST