সারাদেশ

দ‌লের বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়লেন কাদের সিদ্দিকী

  প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৪৯:৩৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়লেন দল‌টির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে কাদের সিদ্দিকী সখীপুরের নিজ বাসায় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা জানান, শনিবার সকালে সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। সকাল থেকে সভা শুরু হলে কাদের সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে দুপুর ১২ টার দিকে অংশ নেন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান। পরে কাদের সিদ্দিকী দুপুর সাড়ে ১২টার দি‌কে শুভেচ্ছা বক্তব্য দিয়ে দলীয় নেতাদের বক্তব্য শুনছিলেন।
দুপুর আড়াইটার দিকে চেয়ার থেকে কাদের সিদ্দিকী ঢলে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে ধরে গাড়িতে করে সখীপুরের নিজ বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে সখীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা কাদের সিদ্দিকীকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। তিনি বাসাতেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান ও সাধারণ সম্পাদক সা‌নোয়ার হো‌সেন সজীব বলেন, তিনি বাসাতেই চিকিৎসকের পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হবে। তবে কাদের সিদ্দিকী আগের তুলনায় কিছু সুস্থবোধ করছেন বলে একান্ত ব্যক্তিগত সহকারী ফ‌রিদ আহ‌মেদ জানিয়েছেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST