সারাদেশ

কুমিল্লায় রাজকীয় সংবর্ধনা দিয়ে ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ , ৯:৪৬:২৫ প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় রাজকীয় সংবর্ধনা দিয়ে ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

অনলাইন ডেক্স:
জ্ঞান বিতরণের মহান ব্রত শেষে দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক গুণী শিক্ষক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়ী অতিথিকে ফুলে সজ্জিত গাড়িতে করে রাজকীয় সংবর্ধনা জানান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. রেহানা আক্তারের অবসর গ্রহণ এবং সম্প্রতি প্রয়াত শিক্ষিকা মোসা. পারুল আক্তারের স্মৃতিকে স্মরণ করে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নিমসার জুনাব আলী কলেজের সভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম।
মোকাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সফিকুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো. গোলাম সারওয়ার, বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সেলিম, মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম ও ব্যবসায়ী মো. মঞ্জুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের স্বাগত বক্তব্যের পর প্রয়াত শিক্ষিকা মোসা. পারুল আক্তারের মাগফিরাত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক রেহানা আক্তারের দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক মোসা. জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকের হাতে স্মৃতিস্মারক ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে প্রিয় শিক্ষককে ফুলে সজ্জিত গাড়িতে করে অশ্রুসিক্ত নয়নে তার বাড়িতে পৌঁছে দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST