সারাদেশ

বেগমগঞ্জে ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুইজন আটক

  প্রতিনিধি ২১ জুলাই ২০২৬ , ১১:৫৮:০৬ প্রিন্ট সংস্করণ

নোয়াখালী প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (১৯ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার পোড়াবাড়ি সড়কের গোফরান মঞ্জিলের সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি চালানো হলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মো. হৃদয় হোসেন (২৫), পিতা—মো. সেলিম, সাং নাজিরপুর (খালপাড় জাহাঙ্গীরের বাড়ি), ১ নম্বর পৌর ওয়ার্ড এবং মো. নাফিজুল ইসলাম (২১), পিতা—নুর ইসলাম (নুরুল ইসলাম দুলাল), সাং গনিপুর (হাজী নাছির উদ্দিন ভূঁইয়া বাড়ি), ৫ নম্বর পৌর ওয়ার্ড, বেগমগঞ্জ, নোয়াখালী।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST