প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ৪:১৬:০৪ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটুয়াখালীর বাউফলে ‘ফ্রি যাত্রী সেবা’ চালু করেছে ছাত্রদল।

আজ সকালে শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ-এর উদ্যোগে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (হাসপাতাল) সামনে থেকে এই ব্যতিক্রমী সেবা কার্যক্রম চালু করা হয়।
উদ্যোক্তারা জানিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ফ্রি যাত্রী সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। এই সেবার মাধ্যমে হাসপাতালে আসা সাধারণ মানুষ বিনামূল্যে গন্তব্যে যাতায়াতের সুযোগ পাবেন।
এ-সময় উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজ ছাত্রদলে সভাপতি আবু জাফর, পৌর ছাত্রদেলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মিজান , কলেজ ছাত্রদলের সহসভাপতি রিয়াজ , নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, ছাত্রদল পারভেজ ,মাসুম বিল্লাহ, পৌর ছাত্রদল নেতা
সাজিদ, পৌর ছাত্রদল নেতা রেদোয়ান, পৌর ছাত্রদল নেতা সাহেদ, পৌর ছাত্রদল নেতা
সাফিন, স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতারা এই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।


















Design & Developed by BD IT HOST