সারাদেশ

বাউফলে উপজেলা চেয়ারম্যান অবরুদ্ধ, ভাইস চেয়ারম্যান লাঞ্চিত।

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৪ , ২:১৫:২০ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
পটুয়াখালীর বাউফল উপজেলা চেয়ারম্যানের সরকারি বাস ভবনে অবরুদ্ধ অবস্থায় আছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোসারেফ হোসেন খান।এদিকে সকাল ৭ টার দিকে উপজেলা পরিষদে নিজ অফিসে প্রবেশের চেষ্টা করলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিছুর রহমানকে শারীরিকভাবে নির্যাতিত করে দুর্বৃত্তরা। শুধু তাই নয় দুর্বৃত্তরা তাকে মারধর করে স্থানীয় এক সাবেক সংসদ সদস্যের বাসভবনে তুলে নিয়ে যায় বলে জানা গেছে। দিনভর অবরুদ্ধ উপজেলা চেয়ারম্যান মোসারেফ হোসেন খান মুঠো ফোনে বলেন, আমি নিরাপত্তা ঝুঁকিতে আছি৷
প্রশাসনের সাথে যোগাযোগ করেও কোন সহায়তা পাচ্ছিনা । রবিবার (১৮আগস্ট) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে বিএনপি নেতা- কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভোর ৬ টার দিকে উপজেলা চত্তরের সরকারি বাসভবনে প্রবেশ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। আজকে দাপ্তরিক কাজে অফিস করার কথা ছিলো তার। এখবর ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা তার বাসভবন ঘিরে ফেলে এবং বাইরে থেকে গেটে তালা লাগিয়ে দেয়।
এরকিছুক্ষণ পরে ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান উপজেলা চত্তরে প্রবেশ করলে তাকে ধরে মারধর করে একদল দুর্বৃত্ত এবং তাকে সাথে করে স্থানীয় সাবেক এমপির বাস ভবনে নিয়ে যায়।
উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান অবরুদ্ধ এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, এ বিষয়ে আমার কিছু করার নেই। বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিচ্ছি ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST