প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ , ১২:৪৮:৪৪ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স৳
সম্প্রতি ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওথমান এবং গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্ট ও জাতিসংঘ সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট নির্বাচনী কার্যক্রমে যুক্ত মিসবাহ বি.এস. চৌধুরী-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
আসন্ন ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন সামনে রেখে কূটনৈতিক তৎপরতাও আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। বাংলাদেশ সরকারের প্রার্থী, পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান-এর প্রতি মালয়েশিয়া তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে।

বৈঠকের শেষে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।


















Design & Developed by BD IT HOST