প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬ , ৮:২৫:১৪ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে এবং জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ‘উপজেলা আইনশৃঙ্খলা কমিটি’র এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ মার্চ (২০২৬) রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিনি কনফারেন্সে হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সালেহ আহমেদ।
সভায় বক্তারা বাউফলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। প্রশাসনের পক্ষ থেকে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন:
সহকারী কমিশনার (ভূমি)
সোহাগ মিলু,
বাউফল থানা র, অফিসার ইনচার্জ সেরাজুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত থেকে স্থানীয় নানা সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, বাউফল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, বাউফল সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উপস্থিত বক্তারা উপজেলার শান্ত পরিবেশ বজায় রাখতে দল-মত নির্বিশেষে এবং স্থানীয় সংবাদকর্মী ও প্রশাসনের যৌথ সমন্বয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


















Design & Developed by BD IT HOST