প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ১:১০:৩১ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বিএনপি, কৃষক দল ও অঙ্গ সংগঠনের আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ আগস্ট২০২৫) বিকাল ৫ টায় দিকে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন ও প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণা কে স্বাগত জানিয়ে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান লিটুর নেতৃত্বে হাজারও স্থানীয় বিএনপি ও কৃষকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী নিয়ে বাউফল গোলাবাড়ি থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি বাউফল পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, উপজেলা কৃষক দল ও অঙ্গসংগঠন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


















Design & Developed by BD IT HOST