রাজনীতি

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ১০:৫৫:৫৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
জামায়াতের পুনর্গঠিত নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। পাশাপাশি কমিটির সদস্য সচিব হয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
এদিকে জামায়াতে ইসলামীর পুনর্গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন- অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মোবারক হোসাইন, মো. আব্দুর রব, আ ফ ম আব্দুস সাত্তার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, প্রফেসর ডা. নজরুল ইসলাম, প্রফেসর ডা. এ কে এম ওয়ালিউল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক ও সাবেক সিনিয়র সচিব মু. সফিউল্লাহ।
এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- সাবেক সচিব আব্দুল কাইয়ুম, সাবেক সচিব আব্দুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ ইউনুস আলী, জাহিদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ড. হাফিজুর রহমান, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ড. মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম ও জাহিদুল ইসলাম প্রমুখ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST