প্রতিনিধি ২১ জুন ২০২৫ , ১০:৫৩:৫৮ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত চারজনসহ দেশে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জনে। নতুন করে দুজন মারা যাওয়ায় মৃত্যু সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১০ জনে দাঁড়িয়েছে।
মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


















Design & Developed by BD IT HOST