বরিশাল

পটুয়াখালী-১ আসনে বিএনপির সব কমিটি স্থগিত

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ৭:৪২:৫২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী-১ আসনের অধীনে থাকা দুমকি, পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ উপজেলাসহ পটুয়াখালী পৌর বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
একই সঙ্গে এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনকে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পরবর্তী দলীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কমিটি স্থগিত থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচনে ভালো করার জন্য যা যা মঙ্গলের সেটা তো দল করবে। এক্ষেত্রেও কেন্দ্র যা ভালো মনে করেছে তাই করেছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST