প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ১০:৩৪:০৬ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নওমালা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউফল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নওমালা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুর রহমান (ব্যাটন তালুকদার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি সিকদার।
দোয়া মাহফিলে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেন।
দোয়া-মিলাদে বক্তারা বেগম খালেদা জিয়ার দেশের প্রতি অবদান, তাঁর গণতান্ত্রিক সংগ্রাম এবং সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব বশির পঞ্চায়েত,বাউফল উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশাররফ হোসেন খান (লিটন), উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোঃ কামরুল হাওলাদার , সদস্য মাসুম বিল্লাহ খান , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো:খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব নাঈম শিকদার তারেক, বাউফল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাঈনুল ইসলাম, নওমালা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জালাল আহমেদ মৃধা, সহ-সভাপতি শাহীন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য ইউসুফ আলম , যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মীর, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজ মুন্সি, কোষাধক্ষ্য বিষয়ক সম্পাদক শাহিন হাওলাদার, নওমালা ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম মৃধ,আলকাছ সিকদার, মোঃ রফিকুল ইসলাম , ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা কর্মী ও স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


















Design & Developed by BD IT HOST