প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ , ৩:৩৮:২৮ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা সভাপতি মো. আলামিন মৃধার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ভিড় করছেন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা। আজ মঙ্গলবার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই নেতাকে দেখতে যান হাসপাতালের পরিচালক এবং জেলার সিভিল সার্জন।
গত সোমবার (২৭ এপ্রিল) এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আলামিন মৃধা। আজ মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থার আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
সোমবার রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং জেলার সিভিল সার্জন আলামিন মৃধাকে দেখতে তার শয্যাপাশে যান। তারা কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আলামিন মৃধার দুর্ঘটনার খবর শুনে তার দীর্ঘদিনের সহকর্মী ও স্বাস্থ্য সহকারীরা হাসপাতালে ভিড় করছেন। জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। নওমালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের সন্তান আলামিনের সুস্থতার খবরে সহকর্মীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, সোমবার মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।


















Design & Developed by BD IT HOST