প্রতিনিধি ২ নভেম্বর ২০২৫ , ১০:৩২:২১ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করার সংবাদ প্রকাশিত হওয়ায় বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভি বাউফল প্রতিনিধি অহিদুজ্জামান ডিউককে প্রাণ নাশের হুমকী দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (১নভেম্বর২০২৫) রাত অনুমানিক পৌনে ১২টার দিকে থানা সংলগ্ন বাউফল বাজারের ওয়াদুদ মিঞা প্যালেসের তার বাসার সামনে এ ঘটনা ঘটে।
জানাগেছে, ঘটনার দিন রাত অনুমিক ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের ৭নং ওয়ার্ডের আলাউদ্দিন খান এর ছেলে মো সোহাগ খান (৩০) ও পৌর শহরের ৬নং ওয়ার্ডের মোশারেফ সিকাদারের ছেলে বেল্লাল সিকদার (২৮) কে ২০ পিচ ইয়াবা বিক্রি করার সময় আটক করে বাউফল থানা পুলিশ। আটককৃতদের ফোনে ওই সময় ইয়াবাক্রেতারা ফোন দিলে তাদেরকেও পুলিশ ধরে আনে। অভিযোগ ও সাথে কোন মাদক না পাওয়ায় ৫জনকে পুলিশ ছেড়ে দেয়।
মাদককারবারী আটকের সংবাদ্ বাউফল ফেস” নামক আইডি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। উক্ত সংবাদের সূত্র ধরে প্রথমে অহিদুজ্জামান ডিউকের ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ পাঠিয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সংবাদ তুলে নিতে বলেন। পরে গভীর রাতে তার বাসার সামনে এসে মুখোশ পরিহিত কয়েক যুবক অকথ্য ভাষায় গালমন্দ ও প্রাননাশের হুমকি দেয়। এসময় সাংবাদিক ডিউক সহ তার পরিবারকে শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলেন। অন্যথায় পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে ও নির্যাতন করে হত্যা করার হুমকি প্রদান করবে বলে উচ্চস্বরে গালাগাল করে চলে যায়।
এ ব্যাপারে অহিদুজ্জামান ডিউক বলেন, ইয়াবাসহ দুই যুবক গ্রেফতারের সংবাদ প্রচারের জেরে আমাকে ও আমার পরিবারকে হুমকী দেওয়া হয়েছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। যেকোন সময় আমার ও আমার পরিবারের উপরে হামলা হতে পারে।
এ ব্যাপারে বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন বলেন , সংবাদ প্রকাশের জেরে হুমকীর ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে বাউফল সাংবাদিক ক্লাব তীব্র নিন্দ ও প্রতিবাদ জানিয়ে হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান সরকার বলেন, হুমকির বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















Design & Developed by BD IT HOST