সারাদেশ

বাউফলের নওমালা জিয়া গবেষনা পরিষদের পথসভা অনুষ্ঠিত।

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ১:২১:৪৭ প্রিন্ট সংস্করণ

দৈনিক একাত্তরের পাতা ডেক্স:
জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাউফল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুর রহমান উপজেলার বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে (২৮ সেপ্টেম্বর) শনিবার বিকালে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট ও আদাবাড়ীয়া মিল ঘর এই পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় সভাপতিত্ব করেন নওমালা ইউনিয়ন যুবদল নেতা মোঃ মোহন মৃধা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মো. তারেক, বাউফল উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুল হক কাওসার, একে এম রাসেল সাবেক-যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যলয়ের ছাত্রদল, নওমালা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল মৃধা, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য , মোঃ খায়রুল ইসলাম, যুবদল নেতা জহিরুল ইসলাম মিনা সহ অনেকে।
পথ সভায় আনিসুর রহমান বলেন আমাদের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে মিশে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। দল যাকে নমিনেশন দিবে আমরা সবাই মিলে দলের প্রার্থীকে বিজয় করার জন্য কাজ করব। তিনি আরো বলেন দলের মধ্যে কোন বিশৃঙ্খলা করা যাবে না।
সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST