সারাদেশ

বাউফলে অসুস্থ রাজমিস্ত্রির চিকিৎসায় পাশে মার্কেন্টাইল ব্যাংক: পরিচালক ফিরোজ আলমের তাৎক্ষণিক উদ্যোগে চেক হস্তান্তর করলেন আল মামুন

  প্রতিনিধি ১০ জুন ২০২৬ , ১২:০৩:৩৪ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে অর্থের অভাবে হৃদরোগের চিকিৎসা করাতে না পারা অসহায় এক রাজমিস্ত্রির পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালক এ. এস. এম. ফিরোজ আলম। তাঁরই বিশেষ উদ্যোগে কালাইয়ার বাসিন্দা মো. শহিদুল ইসলামের উন্নত চিকিৎসার জন্য এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ব্যাংকের পক্ষে এই অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন কালাইয়া শাখার ব্যবস্থাপক ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আল মামুন।
ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা যায়, কালাইয়া ইউনিয়নের বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রি শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে গুরুতর হৃদরোগে ভুগছিলেন। চিকিৎসকরা তাঁর হার্টে রিং বসানোর পরামর্শ দিলেও অর্থাভাবের কারণে এই ব্যয়বহুল চিকিৎসা করানো তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। নিরুপায় হয়ে তিনি আর্থিক সাহায্যের আকুল আবেদন জানান মার্কেন্টাইল ব্যাংকের সফল পরিচালক এবং বিশিষ্ট সমাজসেবক এ. এস. এম. ফিরোজ আলমের কাছে। অসহায় এই কর্মজীবী মানুষের মানবিক আবেদনে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে তিনি চিকিৎসার জন্য এক লাখ টাকার চেক অনুমোদন করেন।
গত সোমবার (৮ জুন) দুপুরে মার্কেন্টাইল ব্যাংকের কালাইয়া শাখায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের পরিচালক এ. এস. এম. ফিরোজ আলমের পক্ষে অসুস্থ শহিদুল ইসলামের হাতে অনুদানের চেকটি তুলে দেন শাখা ব্যবস্থাপক ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আল মামুন।
চেক হস্তান্তরকালে শাখা ব্যবস্থাপক মো. আল মামুন বলেন, মার্কেন্টাইল ব্যাংক সবসময়ই সামাজিক দায়বদ্ধতা (CSR) থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। আমাদের পরম শ্রদ্ধেয় পরিচালক এ. এস. এম. ফিরোজ আলম স্যারের তাৎক্ষণিক ও মানবিক নির্দেশনায় আজ আমরা এই চেকটি হস্তান্তর করতে পেরেছি। আশা করি এই অর্থ শহিদুল ইসলামের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক কালাইয়া শাখার এক্সিকিউটিভ অফিসার মো. ইমাম হোসেন ও মোহাম্মদ ফাইজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেক পেয়ে আবেগাপ্লুত শহীদুল ইসলাম বলেন, টাকার অভাবে যখন চিকিৎসা বন্ধ ছিল, তখন নিরুপায় হয়ে কালাইয়া শাখায় আসি। ব্যাংকের ম্যানেজার (মো. আল মামুন) সাহেব আমাকে অত্যন্ত আন্তরিকতার সাথে পরিচালক মহোদয় বরাবর একটি আবেদন করার পরামর্শ দেন। তাঁর সঠিক দিকনির্দেশনা এবং পরিচালক এ. এস. এম. ফিরোজ আলম স্যারের অসীম দয়ায় আজ আমি এই এক লাখ টাকা হাতে পেলাম। এই টাকা দিয়ে আমি আমার আগামী দিনের চিকিৎসা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য তিনি ব্যাংক পরিচালক ও শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্যাংকের এমন মানবিক উদ্যোগ স্থানীয় সুধীমহলেও বেশ প্রশংসিত হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST