সারাদেশ

বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পানি বিতরণ

  প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ১২:০২:০০ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।
আজ ( ২ জুলাই ২০২৬) বৃহস্পতিবার সকালে উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। তীব্র গরমের মধ্যে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের একটু স্বস্তি দিতেই ছাত্রদলের এই ব্যতিক্রমী আয়োজন।

শিক্ষা উপকরণ ও পানি বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন:
আব্দুল্লাহ আল ফাহাদ, সভাপতি, বাউফল উপজেলা ছাত্রদল।
নিয়াজ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাউফল উপজেলা ছাত্রদল।
মারজান বিন জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক, বাউফল উপজেলা ছাত্রদল।
আবু জাফর, সভাপতি, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদল।
রিয়াজ , সহ-সভাপতি, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদল।
জিহাদ, ক্রীড়া সম্পাদক, মদনপুরা ইউনিয়ন ছাত্রদল।

এ ছাড়াও স্থানীয় ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, “পরীক্ষার্থীরা যাতে কোনো রকম মানসিক ও শারীরিক চাপ ছাড়াই সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দেশের যেকোনো সংকটে ও শিক্ষার্থীদের যৌক্তিক প্রয়োজনে ছাত্রদল সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এদিকে ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রে আসা সাধারণ শিক্ষার্থী ও সচেতন অভিভাবক মহল।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST