প্রতিনিধি ২০ জুন ২০২৬ , ৭:২৫:০৩ প্রিন্ট সংস্করণ
যশোর প্রতিনিধি:
শনিবার (২০ জুন) যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, স্কুলে প্রবেশের পর শিক্ষক হয়ে যান বাবা-মায়ের মতো। বাবা-মা যেমন আদর-সোহাগ ও শাসনের মাধ্যমে সন্তানকে বড় করেন; শিক্ষকরাও ঠিক একইভাবে আমাদের সন্তানদের বড় করার পাশাপাশি প্রকৃত মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলেন।
তিনি বলেন, বর্তমান সরকার লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অর্থাৎ খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে নতুন কুড়ি স্পোর্টস চালু করেছে। আগামী দিনে আন্তঃস্কুল কবিতা আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিশু একাডেমির কার্যক্রম নতুন করে শুরু হবে। স্কুলে বাংলা, ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা চালু করা হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করার উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল উদ্দিন, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।


















Design & Developed by BD IT HOST