খেলাধুলা

বাউফলে ২৯ এপ্রিল ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু; বিশেষ নির্দেশনা দিলেন ইউএনও সালেহ আহমেদ

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ , ১১:৩০:০৪ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও আগামীর খেলোয়াড় তৈরির লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ।
আগামী ২৯ এপ্রিল (বুধবার) সকাল ৯টা থেকে উপজেলা পর্যায়ের এই বাছাই ও দল গঠন প্রতিযোগিতা একযোগে তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে প্রতিযোগিতার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনাবলি নিশ্চিত করেছেন।
প্রতিযোগিতার বিস্তারিত ও ভেন্যু
১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য দক্ষ ক্রীড়াবিদ খুঁজে বের করা।
২৯ এপ্রিল সকাল ৯টার মধ্যে নিবন্ধিত সকল খেলোয়াড়কে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত থাকতে বলা হয়েছে। পরবর্তীতে নির্ধারিত তিনটি ভেন্যু- বাউফল পাবলিক মাঠ, উপজেলা পরিষদ চত্বর এবং সংশ্লিষ্ট অন্যান্য পয়েন্টে প্রতিযোগিতা শুরু হবে।
অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় তথ্যাদি
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিম্নোক্ত কাগজপত্র সাথে আনতে হবে:
অনলাইন রেজিস্ট্রেশন কার্ডের প্রিন্ট কপি (২ কপি)
অনলাইন জন্মনিবন্ধন সনদের ফটোকপি (১ কপি)।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র (১ কপি)
পাসপোর্ট সাইজের রঙিন ছবি (১ কপি)। অভিভাবকের (পিতা অথবা মাতা) জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি (১ কপি) অভিভাবকের লিখিত সম্মতিপত্র (১ কপি)।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার জানান, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা-এই স্লোগানকে সামনে রেখে সরকারি উদ্যোগে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাউফলের মেধাবী কিশোররা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে জাতীয় পর্যায়ে নিজেদের স্থান করে নিতে সক্ষম হবে।

সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে এই ক্রীড়া উৎসব সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST