খেলাধুলা

বাউফলে ইউএনও’কে বাফুফে রেফারিদের ফুলেল শুভেচ্ছা: মাদকমুক্ত সমাজ গড়তে একযোগে কাজ করার প্রত্যয়

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২৬ , ৫:৫৯:১৮ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষে ক্রীড়া সংস্কৃতির মান উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর তালিকাভুক্ত স্থানীয় রেফারিরা।

এরই অংশ হিসেবে আজ (০২ এপ্রিল ২০২৬) বৃহস্পতিবার বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ এর সাথে তারা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
উপজেলা নির্বাহী অফিসার কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানোর পাশাপাশি তারা বাউফলে ক্রীড়াঙ্গনের প্রসারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ সরকারের অঙ্গিকার অনুযায়ী ‘ক্রীড়া হবে পেশা’ এই দর্শনকে সামনে রেখে রেফারিরা তাদের প্রস্তাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা ইউএনও মহোদয়ের কাছে তুলে ধরেন। তারা বিশ্বাস করেন, সুস্থ ক্রীড়া চর্চা যুব সমাজকে মাদক ও অপরাধের পথ থেকে সরিয়ে এনে জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম। বাউফল উপজেলায় ফুটবল সহ অন্যান্য খেলাধুলার মান উন্নয়নে রেফারিরা তাদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে উপজেলা প্রশাসনের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

রেফারিদের পক্ষে এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন- মো: হারুন তালুকদার (রেফারি – বাফুফে), মো: রুবেল হোসেন (রেফারি – বাফুফে ও কলেজ শিক্ষক), মো: তানভীর রানা (রেফারি – বাফুফে ও ক্রীড়া শিক্ষক) এবং কমল সাজ্জাল (রেফারি ও কোচ – বাফুফে)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সালেহ আহমেদ রেফারিদের এই ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানান এবং বাউফল উপজেলাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তাদের সহযোগীতা কামনা করেন। তিনি নিশ্চিত করেন যে, উপজেলা প্রশাসন বাউফলে ক্রীড়া সংস্কৃতির উন্নয়নে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা প্রদান করবে। স্থানীয় ক্রীড়া প্রেমিক ও সচেতন নাগরিকবৃন্দ রেফারিদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর মাধ্যমে বাউফলের ক্রীড়াঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST