জাতীয়

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৫ , ৯:১৫:২৩ প্রিন্ট সংস্করণ

দৈনিক একাত্তরের পাতা ডেক্স:
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা ২৭ জুন হওয়ার কথা থাকলেও নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি জানায়, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৪৪তম, ৪৫তম এবং ৪৬তম বিসিএস নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিসিএস পরীক্ষাসমূহের প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষাকেন্দ্র নির্বাচনসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রমে কমিশনকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়, যা সময়সাপেক্ষ। এসব বাস্তবতা বিবেচনায় এনে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

কমিশন আরও জানিয়েছে, বিসিএস-সংক্রান্ত সিদ্ধান্ত ও তথ্য জানতে প্রার্থীদের নিয়মিতভাবে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ভিজিট করার অনুরোধ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST