ঢাকা

মাদারীপুরে ঝুলন্ত লাশ দেখতে এসে কৃষকের মৃত্যু

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৫ , ৮:০০:৩৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
মাদারীপুরের কালকিনিতে মৃত্তিকা (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ লাশ দেখতে এসে দুলাল চৌকিদার (৫৪) নামে এক কৃষক ঘটনাস্থলেই মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর বাবার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূ মৃত্তিকা পৌর এলাকার দক্ষিণ গোপালপুরের গ্রামের ৯নং ওয়ার্ডের মো. মিন্টু সরদার মেয়ে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গৃহবধূ মৃত্তিকা তার নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃত্তিকার লাশ দেখতে এসে একই গ্রামের কৃষক দুলাল চৌকিদার স্ট্রোক করে মারা যান। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
প্রতিবেশী গোপালপুর এলাকার বাসিন্দা সৈয়দ শামীম জানান, মৃত্তিকার লাশ দেখার পর পার্শ্ববর্তী দুলাল চৌকিদার স্ট্রোক করে মারা গেছেন। আমার মনে হচ্ছে তিনি অতিরিক্ত ভয় পেয়ে স্ট্রোক করে মারা গেছেন।
কালকিনি হাসপাতালের চিকিৎসক ডা. জাহিদ হাসান জানান, আগে থেকেই দুলালের হার্টের সমস্যা থাকতে পারে; তাই লাশ দেখে ভয়ে পেয়ে তিনি মারা গেছেন মনে হচ্ছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি একেএম সোহেল রানা জানান, আমরা খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা বলতে পারব না। তবে পরিবারের কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। স্ট্রোক করে একজন মারা গেছেন বলে জেনেছি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST