জাতীয়

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৪২

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৫ , ৭:২৯:২১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭২ জন আসামি গ্রেফতার হয়েছেন। এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৫৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, পিস্তল ও গুলি। শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার ৫৭০ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬৪২ জনকে।
অভিযানিক কার্যক্রমে একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুইটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি সুলফি। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
এর আগে গত ২২ এপ্রিলও বিশেষ অভিযানে ১৬ শতাধিক আসামিকে গ্রেফতারের তথ্য জানিয়েছিল পুলিশ সদর দফতর। যার মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ৯০৬ জন। অন্যান্য ঘটনায় গ্রেফতার ছিলেন ৭০৪ জন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST