জাতীয়

এখনো ‘পদত্যাগ করেননি’ নাহিদ ইসলাম

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:১২:২৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেননি। তবে রোববার রাতে পদত্যাগ করেছেন এমন গুঞ্জন উঠে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নতুন দলে যোগ দিতে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন বলে রোববার সন্ধ্যায় গুঞ্জন ওঠে। যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।এরপরই তার পদত্যাগের গুঞ্জন উঠে।
সূত্র জানায়, উপদেষ্টা নাহিদ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তিনি চলে যান। সাক্ষাৎকালে একাধিক উপদেষ্টা ছিলেন।
এর আগে গত মঙ্গলবার নাহিদ জানিয়েছিলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তবে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST