প্রতিনিধি ২৫ জুন ২০২৫ , ৯:৫৬:৪৮ প্রিন্ট সংস্করণ
স্পোর্টস ডেক্স:
ক্রিকেটের সবচেয়ে পুরাতন এবং আদি ফরম্যাট হলো টেস্ট। একটি দলের উন্নতি বা অবনতির মাপকাঠি হিসেবে বিবেচ্য হলো ক্রিকেটের এই ফরম্যাট। টেস্ট ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন মুমিনুল।
বুধবার শ্রীলংকার কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন মুমিনুল হক সৌরভ। এই রান করার মধ্য দিয়ে মুমিনুল ছাড়িয়ে যান জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে।
টেস্টে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান। তিনি ৭১ টেস্টে অংশ নিয়ে ৫টি সেঞ্চুরি আর ৫১টি ফিফটির সাহায্যে ৪৬০৯ রান সংগ্রহ করেন।
অন্যদিকে জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক মুমিনুল হক চলতি টেস্টেসহ ৭৩ টেস্টে অংশ নিয়ে ইতোমধ্যে ১৩টি সেঞ্চুরি আর ২২টি ফিফটির সাহায্যে ৪৬১২ রান করেছেন।
বাংলাদেশেরে হয়ে ৯৮ টেস্টে অংশ নিয়ে ১২টি সেঞ্চুরি আর ২৭টি ফিফটির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ৬৩০২ রান করেছেন মুশফিকুর রহিম। ৭০ টেস্টে অংশ নিয়ে ১০টি সেঞ্চুরি আর ৩১টি ফিফটির সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ৫১৩৪ রান করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
৪৬১২ রান করে এই তালিকায় তৃতীয় পজিশনে উঠে গেছেন মুমিনুল হক সৌরভ।
তবে ২০০ টেস্টে অংশ নিয়ে ৫১টি সেঞ্চুরির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ১৫৯২১ রান করে শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার।









| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||
Design & Developed by BD IT HOST