সারাদেশ

বাউফলে দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৫ , ৮:৪৫:৩০ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের চলাচলে অনুপযোগী গুরুত্বপূর্ণ ৯টি সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৩ এপ্রিল ২০২৫) আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার দাসপাড়া ল্যাড়া মুন্সীরপুল এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে এলাকায় কোন উন্নয়ন হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান লুটপাট করেছেন। অতি দ্রুত দাশপাড়া ইউনিয়নের কালাইয়া – পটুয়াখালী সড়কের ছোট চৌমুহনী (কুট্টির দোকান) নওমালা ব্রিজ, ল্যাড়া মুন্সির পুল থেকে কাদের সর্দারবাড়ী পর্যন্ত রাস্তা,সাবেক চেয়ারম‍্যান নুরু মিয়ার বাড়ি থেকে রশিদের বাড়ি পর্যন্ত রাস্তা, কাঠের পুল থেকে হুজুরের বাড়ি পর্যন্ত রাস্তা, বড় চৌমুহনী থেকে – ইলশার খাল পর্যন্ত রাস্তা, পাঁচ বাড়ি থেকে – বাউফল পর্যন্ত রাস্তা,পূর্ব খাজুরবাড়িয়া প্রাইমারি স্কুল থেকে – খালেক চৌধুরী বাড়ি পর্যন্ত রাস্তা, গেদু চৌকিদার বাড়ি থেকে পশ্চিম খাজুরবাড়ীয়া পর্যন্ত রাস্তা ও বাংলাবাজার থেকে হাজীর হাট পর্যন্ত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানাই।
উপস্থিতি থেকে বক্তরা বলেন- দাসপাড়া ইউনিয়নের অভ্যন্তরীণ ৯টি সড়কের বেহাল অবস্থা। এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। বিশেষ করে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বেশি। বর্ষা মৌসুমের আগেই এসব সড়ক সংস্কার করা না হলে বর্ষায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই দ্রুত সময়ের মধ্যে সড়ক গুলো সংস্কারের দাবি জানিয়েছেন বক্তারা।
মানববন্ধন ও সমাবেশে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, বেশকিছু সড়ক মেরামতের জন্য তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলেই কাজ শুরু হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST